1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

নজিপুরে ব্যবসায়ীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ২১১ ০০ বার পড়া হয়েছে

​মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি

নওগাঁর বিখ্যাত নজিপুর বাজারে ব্যবসা-বান্ধব পরিবেশ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

সোমবার (৫ জানুয়ারি) রাতে নজিপুর পৌরসভা বণিক মালিক সমিতির সদস্য, পৌর মার্কেট ব্যবসায়ী এবং সাধারণ জনগণের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার নজিপুর বাজার এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।” অপরাধ দমনে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের নির্ভীকভাবে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে এবং শহরের শৃঙ্খলা ফেরাতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। সড়ক দখলমুক্ত রাখতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

আসন্ন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে নওগাঁ জেলা পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। যেকোনো জরুরি প্রয়োজনে সরাসরি থানার অফিসার ইনচার্জ (ওসি) অথবা সরাসরি পুলিশ সুপারকে ফোন করার জন্য উপস্থিত জনগণকে অনুরোধ করেন।

তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করেন যে, নওগাঁর মানুষের জানমালের নিরাপত্তা বিধানে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপারগণ, পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সংশ্লিষ্ট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, পত্নীতলা থানার অফিসার ইনচার্জসহ (ওসি) বাজারের দুই শতাধিক ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।