1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

তুহিন (দিনহো)-কে দ্রুত উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৫৬ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় নিখোঁজ যুবক মোঃ তুহিন (দিনহো)-কে দ্রুত উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। আজ শুক্রবার (০৯ জানুয়ারি, ২০২৬) বেলা ১১টার দিকে ভেড়ামারা থানার সামনে এই মানববন্ধনের আয়োজন করেন নিখোঁজ তুহিনের পরিবার ও এলাকাবাসী।

মানববন্ধনে পরিবারের পক্ষ থেকে জানান, ফারাকপুর বাঁধপাড়া গ্রামের মোঃ বাবলু সর্দারের দ্বিতীয় পুত্র মোঃ তুহিন (দিনহো) বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের অভিযোগ, তুহিনকে পরিকল্পিতভাবে অপহরণ বা গুম করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি এবং জড়িতদেরও গ্রেপ্তার করা হয়নি।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, “আমরা আমাদের সন্তানকে সুস্থ অবস্থায় ফেরত চাই। যারা এই ঘটনার সাথে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করতে হবে।”

এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয় যে, অবিলম্বে তুহিনকে উদ্ধার করা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।