1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

কুমিল্লায় কৃষিজমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতে ২ লক্ষ টাকা জরিমানা

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৭২ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার সদর দক্ষিনের বিজয়পুর ইউনিয়নে জেলখানা বাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আবাদযোগ্য কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে সাইফুল ইসলাম নামে এক ব্যক্ত দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।রবিবার (১১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টা উপজেলার বিজয়পুর ইউনিয়নের মধ্যম বিজয়পুর জেলখানা বাড়ি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানে আবাদযোগ্য কৃষিজমির টপ সয়েল কাটার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সজীব তালুকদার ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এবিষয়ে সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সজীব তালুকদার জানান, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটা বা পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।জব্দকৃত যানবাহনগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান বলে তিনি জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।