ভিক্ষুক হয়েও অনেকের প্রিয় লোক ছিলেন গুতুম পাগলা,তিনি আর বেঁচে নেই
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
১৭৫
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার ভিক্ষা করা ছিলো তাহার একমাত্র পেশা। তবে তিনি ছিলেন সকলের পছন্দের প্রিয় একজন ভিক্ষুক। কয়েকটি উপজেলা জুড়ে ঘরে ঘরে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন এবং তাহার খিদে লাগলে একটি সুন্দর ডাক দিতেন “মাগো কিছু খানা দিতে পারবা”একসময় ভিক্ষা করতে করতে সবার কাছে গুতুম পাগলা নামে পরিচিত হয়ে যান।
শুধু তাই নয় কোন কোন সময় হাট-বাজারে, রাস্ত-ঘাটে, ডান হাত নিজের কাধের মধ্যে ডুগ ডুগির মত চাপরিয়ে এবং গুতুম মাছের মত মাটিয়ে লুটিয়ে পড়ে মানুষকে বিনোদন দিতেন। আর বিনিময়ে যে যা দিতেন তাতেই সুন্তুষ্টি ছিলেন মুরাদনগর উপজেলার জাহাপুর মধ্য পাড়ার একজন সাদা মনের মানুষ গুতুম মিয়া।
বয়সের ভাড়ে সেই মন মাতানো বিনোদন দর্শকরা অনেক দিন না দেখলেও গুতুম মিয়াকে দেখেই অনেকটা আনন্দ পেতো।সকলের প্রিয় গুতুম মিয়া ১১ জানুয়ারী সোমবার রাত সাড়ে ৭টার দিকে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ পাক এই সাদা মনের মানুষটিকে যেনো জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর সাথে শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক যেনো দান করেন। এমন দোয়া করেন অনেকেই।
অনেকেই বলেছেন গুতুম মিয়া ছিলেন একজন সাদা মনের মানুষ আর সে বিভিন্ন যায়গায় গুতুম খেলা দেখিয়ে মানুষ যা দিতো তাই নিয়ে সন্তুষ্ট থাকতো। আমরা সমাজে এমন কিছু লোক আছি জীবনেও তাদেরকে সহযোগিতা করতে একবারও ফিরে থাকাইনি। আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর কখনো তাহার নিকট থেকে এই বিনোদন পাবোনা। আমাদের কে যে বিনোদন দিতো অনেকের মন আনন্দে ভরে যেতো।তাই তিনি ভিক্ষুক হয়েও অনেকের প্রিয় মানুষ ছিলেন।