1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ধামইরহাট-পত্নীতলার সাংবাদিকদের নিয়ে সামসুজ্জোহা খানের মতবিনিময়

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ ০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট ও পত্নীতলার সাংবাদিকদের সাথে নওগাঁ-২ আসনে বিএনপি মনোনীত এম.পি পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খানের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২ টায় পত্নীতলা দলীয় কার্যালয়ে ধামইরহাট ও পত্নীতলার সাংবাদিকদের সাথে আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই উপলজেলার সাংবাদিকদের নিয়ে মতবিনিময়কালে শহীদজিয়ার সংগঠন বিএনপি তথা বেগম খালেদা জিয়ার অবদানের কথা খবরের কাগজে তুলে ধরাসহ সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি বলেন,‘সাংবাদিকরা হলো জাতির বিবেক, সেখানে কোন দলাদলি ও বিভেদ থাকা ঠিক নয়, আমরা রাজনৈতিক ব্যক্তিগণ সাংবাদিকদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই, এ সময় তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও তার জন্য দোয়া কামনা করেন।’ অনুষ্ঠানে পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাবেক আহবায়ক আক্কাস আলী, অনুষ্ঠানের সঞ্চালক দৈনিক ইনকিলাব পত্নীতলা প্রতিনিধি আলমগীর কবির, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দিন আজাদ, নজিপুর প্রেস
ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, সম্পাদক মাসুদ সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক,
সম্পাদক আবু মুছা স্বপন, মডেল প্রেস ক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ, সাংবাদিক ইউনিয়নের আহবায়ক রেজুয়ান আলম, সদস্য সচিব মুমিনুল ইসলাম,ধামইরহাট প্রেসক্লাবের সহ সভাপতি সিনিয়র সাংবাদিক মো আব্দুল আজিজ, সাংবাদিক হারুন আল রশীদ, শাহরিয়ার হাসান পল্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।