1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ঝিনাইদহে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে পুলিশের মহড়া

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৭১ ০০ বার পড়া হয়েছে
মোঃ পারভেজ ঝিনাইদহ
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঝিনাইদহে পুলিশের বিশেষ টহল ও নিরাপত্তা জোরদারে মহড়া অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের মোড়ে মোড়ে বসানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশের আয়োজনে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তা জোরদার করতে টহল ও চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু হয়।
জেলা শহরের পায়রা চত্বর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল, হামদহ মোড়, আরাপপুর, মডার্ণ মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব চেকপোস্ট বসানো হয়েছে। নির্বাচনের সময় যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা, ও অবৈধ কর্মকান্ড প্রতিহত ও রোধ করতে এই টহল ও মহড়া অনুষ্ঠিত হয়। এসময় শহরে চলাচলরত কাগজপত্র বিহীন যানবাহন, অবৈধ যান ও সন্দেহজনক মোটরসাইকেলে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে। তারই অংশ হিসেবে আমরা জেলা শহরে বিশেষ টহল ও তল্লাশি জোরদার করেছি। এই কার্যক্রম জেলার সকল এলাকায় কার্যকর করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।