1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ইতিহাস ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৬৩ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি

 

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে মানবিক সংগঠন ইতিহাস ফাউন্ডেশন-এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও সাভারের হেমায়েতপুর এলাকায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় ইতিহাস ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।

ইতিহাস ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে যেসব সম্মানিত প্রতিষ্ঠান ও ডোনার সদস্যরা আর্থিক অনুদান প্রদান করে সহযোগিতা করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো— জেনিয়াল ইউনানী ল্যাবরেটরীজ, ফালাক ট্রেডিং লিমিটেড, আকাশছোঁয়া গেস্ট হাউজ এবং ইতিহাস ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ।

চলমান তীব্র শীতের কারণে নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল পরিবার ও দিনমজুররা চরম দুর্ভোগে পড়েছেন। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে উষ্ণতা ও সহমর্মিতা পৌঁছে দিতে ইতিহাস ফাউন্ডেশন এই উদ্যোগ গ্রহণ করে। সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে শতশত শীতার্ত মানুষ নির্ধারিত স্থানে জড়ো হন। নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

আয়োজকদের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উপস্থিতিতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ইতিহাস ফাউন্ডেশনের দায়িত্বশীলরা জানান, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা বলেন, “শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করাই আমাদের প্রধান উদ্দেশ্য। সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”

কম্বল বিতরণ অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মী, গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন। স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই শতশত শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া সম্ভব হয়।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা ইতিহাস ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রচণ্ড শীতে এই কম্বল তাদের জন্য বড় সহায়তা হয়ে এসেছে। অনেকেই এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, সাভারের হেমায়েতপুর এলাকার স্থানীয় সাংবাদিক ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত ইতিহাস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, মানবসেবা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে ইতিহাস ফাউন্ডেশন আবারও মানবতার সেবায় তাদের দৃঢ় অঙ্গীকার ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।