1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

বাগেরহাটে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৫৫ ০০ বার পড়া হয়েছে

 

আজিজুল গাজী বাগেরহাট

 

 

বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে ১১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটক ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫৫)। রবিবার (১৮ জানুয়ারি) রাতে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক আনোয়ার হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাট কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে অবস্থানরত দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাসে থাকা একটি কালো রঙের ব্যাগ তল্লাশি করে সেখান থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন স্বীকার করেছেন, উদ্ধারকৃত গাঁজাগুলো তিনি ঢাকার একটি চক্রের কাছ থেকে সংগ্রহ করেন এবং সেগুলো কচুয়ার এক মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহের উদ্দেশ্যে বহন করছিলেন। ডিএনসি সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া গাঁজাগুলোর বাজারমূল্য কয়েক লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে একটি সক্রিয় মাদক চক্রের অস্তিত্ব পাওয়া গেছে, যারা দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানী ঢাকায় মজুত করে পরবর্তীতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে।
এ বিষয়ে উপ-পরিচালক মো. মিজানুর রহমান আরও জানান,

 

“মূলত কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে একটি সংঘবদ্ধ চক্র ঢাকায় মজুত করে রাখে। পরে সুযোগ বুঝে এসব মাদক দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। আমরা এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে কাজ করছি।”
আটক আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
স্থানীয় সচেতন মহল মনে করছে, বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। ডিএনসির এই অভিযানে সন্তোষ প্রকাশ করে তারা নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি জানান।

 

উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয় সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার ও একাধিক মাদক কারবারিকে আটক করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।