1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

টঙ্গীবাড়িতে মাদকসহ দুই ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ এলাকাবাসীর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও এলাকায় মাদকসহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আটককৃতরা হলেন উপজেলার বয়সাউল্লা গ্রামের মৃত ফয়জল শেখ এর ছেলে ওয়াসিম(৪৪) ও লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের শুনিল শেন এর ছেলে পিন্টু(২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়,বালিগাঁও এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় দুই ব্যক্তিকে আটক করে জনতা। তাদের দেহ তল্লাশি করে মাদক উদ্ধার করা হয়। পরে খবর দিলে টঙ্গীবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে দুইজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ওয়াজেদ ওয়াসীফ।তিনি বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় এলাকাবাসী জনতার তাৎক্ষণিক ভূমিকার প্রশংসা করেন এবং মাদক বিরোধী কার্যক্রম আরও জোরদার করার দাবি জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।