1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

শহীদবাগ ইউনিয়নে ওয়ান পার্সেন্ট প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

মোঃ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ আমিনুল ইসলাম

 

 

কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়ন পরিষদে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, সচিবসহ সকল সদস্য মিলে ওয়ান পার্সেন্ট প্রকল্পের ৩ লাখ ৭১ হাজার টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ অনুযায়ী, এই টাকা দিয়ে গ্রামীণ উন্নয়ন, অবকাঠামো সংস্কার ও জনসাধারণের কল্যাণে বিভিন্ন কাজ হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে কোনো উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হয়নি। বরং টাকার সিংহভাগ চলে গেছে পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের পকেটে।

এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, উন্নয়নমূলক বরাদ্দ লুটপাট হওয়ায় সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে মৌলিক সুবিধা থেকে। তারা মনে করেন, এমন অনিয়ম ও দুর্নীতি যদি চলতেই থাকে তবে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ব্যাহত হবে।

এদিকে বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে এলাকাবাসী স্বচ্ছ তদন্তের মাধ্যমে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই বিষয়ে জানতে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করলে তিনি ফোন রিসিভ না করে ফোনটি কেটে দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।