তিতাসে ১০ দলীয় জোটের প্রার্থীর সঙ্গে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময়
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
১৯৭
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসনের ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থীর সঙ্গে তিতাস উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।
বুধবার ২১ (জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার কড়িকান্দি বাজারস্থ জামায়াতে ইসলামী অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ শামীম সরকার বিজ্ঞের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও ঢাকা মহানগর উওরের এসিস্টেন্ট সেক্রেটারি মোঃ নিজাম খান।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, তিতাস উপজেলা খেলাফত মজলিসের আহবায়ক মাওলানা মোঃ নূরনবী, তিতাস উপজেলা এনসিপির আহবায়ক সাঈদ আহমেদ সরকার, জামায়াতের নির্বাচন পরিচালক ও কুমিল্লা উওরের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন।
এসময় তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ সালাউদ্দিন আহমেদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহাদাত হোসেইন, তিতাস উপজেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোশাররফ হোসেন মুন্সি, জামায়েত ইসলামীর নেতা মুহাম্মদ ছবির আহমেদ,
এনসিপির নেতা লুৎফর রহমান ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো: ইব্রাহিমসহ ১০দলীয় জোটের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ১০ দলীয় জোটের নেতারা। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের কর্মসূচি ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।