1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১৫৬ ০০ বার পড়া হয়েছে
সৌরভ হাওলাদার বরিশাল
স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন, আগারগাঁও শাখার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, বল নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। শিশুদের প্রাণবন্ত উপস্থিতি, হাসি ও উচ্ছ্বাসে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টা ড. সৈয়দ তারিক উজ জামান, ডা. এস এম হাবিবুর রহমান,
সমাজ সেবক মুহাম্মাদ নূরুস সাবা মিঠুও
অরবিন্দ আদিত্য । এছাড়া আরও উপস্থিত ছিলেন SEA-ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. গোলাম রহমান, হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন শিবলু, সমাজসেবক মোঃ রেজাউল ইসলাম সুমন, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার পরিচালক সিরাজুল ইসলাম সাগর এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাশিদা আক্তার, সোহাগী আক্তার, পপি আক্তার ও নাজমুল হুজুর। এসময় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা মোঃ আকবর হোসেন বলেন,
“শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি শারীরিক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
এসময় উপদেষ্টা ড. সৈয়দ তারিক উজ জামান বলেন,
“শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম জোরদার হলে শিক্ষার্থীদের মানসিক বিকাশ আরও সুদৃঢ় হয়।”
মুহাম্মাদ নূরুস সাবা বলেন,
“সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এমন আয়োজন প্রশংসনীয় এবং সমাজের সবাইকে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত।”
ডা. এস এম হাবিবুর রহমান বলেন,
“শারীরিক সুস্থতা নিশ্চিত করতে ছোটবেলা থেকেই খেলাধুলার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।”
হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন শিবলু বলেন,
শিশুদের পাশে দাঁড়ানোই একটি সুন্দর সমাজ গড়ার প্রথম ধাপ।”
এদিকে SEA-ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. গোলাম রহমান শিক্ষার্থীদের এমন প্রাণবন্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন।
স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন কর্তৃপক্ষ ভবিষ্যতেও শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।