1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আরাফাত ভূঁইয়া শান্ত,মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের কঠোর দিকনির্দেশনায় সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে একটি দল মুন্সীগঞ্জ সদর থানাধীন ডিঙ্গাভাঙ্গা মাদবর বাড়ি এলাকার মায়ের দোয়া ডেকোরেটরের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে।
এ সময় আনিসুর রহমান কাজল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি পুরাতন সরকার পাড়া এলাকার মৃত আব্দুল মতিন খান এর ছেলে। গ্রেফতারের সময় তার কাছে থাকা একটি ডার্বি সিগারেটের প্যাকেটের ভেতরে কালো জিপারে সংরক্ষিত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।