1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মুন্সীগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১২৩ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আল আমিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সে স্থানীয় একটি সূতা তৈরির ফ্যাক্টরিতে কাজ করেন।
আজ মঙ্গলবার বিকালে এ তথ্য জানান, মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম।
তিনি বলেন, গতকাল সোমবার বিকালে ঘটনার মাত্র ৫ ঘণ্টার মাথায় তাকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরে ওই ব্যক্তি আদালতে ১৬৪ ধারায় ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
ওসি জানান, গতকাল সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দশকানি (ভূইয়াবাড়ী) এলাকায় মজিবুর ভূইয়ার বাড়ির সামনে খেলা করছিল ভুক্তভোগী শিশুটি। এসময় ওই বাড়ির ভাড়াটিয়া আল আমিন (পিতা: সেলেম) কৌশলে শিশুটিকে পাশের একটি বাথরুমে নিয়ে ধর্ষণ করে।
ঘটনার পর ভুক্তভোগী শিশুর বাবা মুন্সীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিকভাবে ধর্ষণ মামলা রুজু করা হয়।
ঘটনার পর থেকেই অভিযুক্ত আল আমিন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শিপন আলী শেখ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করেন। ঘাতক পলাতক থাকলেও পুলিশ তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
অবশেষে ঘটনার মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ তাকে ধর্ষণের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।