1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাবেক অতিরিক্ত সচিবের ব্যতিক্রমী জন্মদিন পালন 

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৫৪ ০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি
সাধারণত জন্মদিন মানেই আলোকসজ্জা, বিলাসবহুল আয়োজন আর উচ্চবিত্তের মেহমানদের আনাগোনা। কিন্তু সেই চেনা প্রথা ভেঙে নিজের ৬৫তম জন্মদিনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভূমি আপিল বোর্ডের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আবু হেনা মো. মোস্তফা কামাল। সমাজের অবহেলিত ভিক্ষুকদের ‘রাজকীয় মেহমান’ বানিয়ে তাদের সাথে কেক কেটে ও উন্নত মানের খাবার পরিবেশন করে দিনটি উদযাপন করেছেন তিনি।গতকাল নওগাঁর ধামইরহাটে স্থানীয় ‘মানবসেবা সংগঠন’-এর সহযোগিতায় এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি বা বিশেষ মেহমান ছিলেন স্থানীয় ভিক্ষুকেরা। তাদের সামনে কেক কাটা হয় এবং আয়োজন করা হয় বিশেষ ভোজের।
সাবেক এই সচিবের মতে, কর্মজীবনে অনেক ভি-ভিআইপি পরিবেশে জন্মদিন পালন করলেও এবারের মতো আত্মতৃপ্তি তিনি আগে কখনো পাননি। তিনি বলেন, সমাজ যাদের বাড়িতে বসিয়ে খাওয়াতে সংকোচবোধ করে, তাদের মেহমান বানিয়ে আমি জীবনের ভিন্ন এক স্বাদ পেয়েছি। চাকরির দীর্ঘ জীবনে যা পাইনি, আজ তা পেয়েছি। বাকি জীবনটা আমি এই অসহায় মানুষদের পাশেই থাকতে চাই। আমন্ত্রিত ভিক্ষুক জালাল হোসেন আবেগপ্লুত হয়ে বলেন, “আমরা ভিক্ষুক হয়েও আজ বড় স্যারের মেহমান। এটা ভাবতেই গর্ব হচ্ছে।” আরেক আমন্ত্রিত ফুলমতি জানান, এর আগে মানুষের বাড়িতে রান্নার সুগন্ধ পেলেও কখনো দাওয়াত পাননি, আজ এমন সম্মানে তিনি অত্যন্ত খুশি।
অনুষ্ঠানে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবসেবা’র পক্ষ থেকে জানানো হয়, তারা দীর্ঘদিন ধরে অসহায়দের আবাসন, খাবার ও পুনর্বাসন নিয়ে কাজ করছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল মাহমুদ জানান, ভিক্ষুকদের প্রতি মাসে মানসম্মত খাবার দেওয়া হচ্ছে। অসহায়দের ঘর নির্মাণ ও সংস্কার কাজ চলছে। ভবিষ্যতে তাদের ভিক্ষাবৃত্তি থেকে ফেরাতে কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠান শেষে মাওলানা আব্দুল ওয়াহেদের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।