1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে চালু হলো আকিমুন্নেছা শিক্ষাবৃত্তি প্রদান

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি 
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৫ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে চালু হলো আকিমুন্নেছা শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫। ১ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২ টায় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনিতে ৬ থেকে ১০ হাজার ও সুবিধা বঞ্চিতদের বাৎসরিক সাড়ে ৭ হাজার টাকার বৃত্তি প্রদান করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রাজশাহী বিশবিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ নুরুল আমিন।

 

তিনি মাধ্যমিকে মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান করবেন। এ সময় তার সহধর্মীনি মিসেস সুহেলী ইয়াসমিন, প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু ইউসুফ, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, সঞ্চালক ও সিনিয়র শিক্ষক মো. ইয়াছিন আলী,

 

সহকারি শিক্ষক মাওলানা আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। প্রফেসর ড. নুরুল আমিন বলেন, আমি এই বিদ্যালয়েরই একজন শিক্ষার্থী হিসেবে সমাজের পিছিয়ে পড়া ও মেধাবীদের শিক্ষা গ্রহণে উৎসাহ প্রদানের লক্ষে এবং তাদের পড়ালেখায় মনোবল বৃদ্ধির জন্য এই বৃত্তি প্রদান করছি, আমি আজীবন এই শিক্ষাবৃত্তি কার্যক্রম চলমান রাখবো এবং আমার অবর্তমানে আমার পরিবার এই বৃত্তি চালু রাখবে, যাতে করে সুবিধাবঞ্চিত ও মেধাবীরা পড়ালোর সুযোগ পায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।