1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

রূপসায় কু-প্রস্তাবের প্রতিবাদ করায় একই পরিবারের ৫ জন জখম

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৭৪ ০০ বার পড়া হয়েছে
উৎপল ঘোষ
খুলনার রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের জাবুসা গ্রামে এক যুবতীকে কু প্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় উক্ত পরিবারের ৫ জনকে জখম করেছে প্রতিপক্ষ।
আহতদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভূক্তভোগী সূত্রে জানা গেছে, জাবুসা গ্রামের আজিজুল শেখের কন্যা অনুপা (২০) কে একই গ্রামের জনৈক আসাবুর দীর্ঘদিন ধরে কু প্রস্তাব দিয়ে আস ছিলো।
সর্বশেষ গত মঙ্গলবার ২৬ আগষ্ট ২০২৫ বিকালে আসাবুর পুনরায় যুবতীকে কু প্রস্তাব দেয়।
বিষয়টি নিয়ে অনুপার পরিবার আসাবুরের পরিবারের কাছে রাত ৯ টা ৩০ মিনিটের সময় অভিযোগ করতে গেলে উভয় পক্ষের মধ্য প্রথমে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে আসাবুর সহ তার সহযোগীরা যুবতীর পরিবারের সদস্যর উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট ও জখম করে।
এসময় অনুপা (২০) তার পিতা আজিজুল (৪৫) মাতা রেহেনা (৩২) এবং দাদা সিদ্দিকুর (৭০) এবং মিজানুর রহমানের স্ত্রী তানিয়া (২৫) জখম প্রাপ্ত হয়।
তাদের চিৎকারে আশাপাশের লোক এগিয়ে এলে প্রতিপক্ষরা পালিয়ে যায়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে যুবতীর মাতা রেহেনা বাদী হয়ে রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।