1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ঝিনাইদহে দিনব্যাপী চাকুরী মেলা ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৫ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বেকার যুবদের কর্মসংস্থান ও তাদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী মেলায় বেসরকারি ও বিভিন্ন সংস্থার ২০টি চাকরিদাতা প্রতিষ্ঠান স্টল দিয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারী) ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ মেলার আয়োজন করা হয়।
দিনব্যাপী মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন। ঝিনাইদহ সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মো. আনিচুর রহমান মৃধার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আল আলাউদ্দিন, সিআইডির সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রি’র প্রতিনিধি, শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও আয়োজক ড. মো. আনিচুর রহমান মৃধা বলেন, চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন করা আমাদের এই আয়োজনের লক্ষ্য। মেলায় চাকরিদাতা প্রতিষ্ঠানের কাছে সরাসরি জীবনবৃত্তান্ত প্রদান ও সাক্ষাৎকার।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।