1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারা মনি পার্কের রাস্তার কাজের উদ্বোধন

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৮ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

ভেড়ামারা উপজেলায় ৪ জানুয়ারি বুধবার সকালে
মানুষের কাঙ্ক্ষিত সড়ক দরবার শরিফ ভায়া মনি পার্কের রাস্তার কাজের শুভ উদ্বোধন হয়।
দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার ম্যাকাডাম কার্পেটিং সড়ক ২ কোটি ১ লক্ষ ১৮ হাজার ৯৯৩ টাকা ব্যয়ে
ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স একরামুল হক ট্রেডার্স ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিডি) অফিসের মাধ্যমে এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ, মনি পার্কের ম্যানেজার হুমায়ুন কবীর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়।

বহু মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে, যা স্থানীয় যাতায়াত ব্যবস্থা সহজতর করবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে এই উন্নয়ন কাজের সূচনা করা হয়। এই সড়কটি নির্মিত হলে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং যাতায়াত ও পণ্য পরিবহনে বড় সুবিধা হবে।

জনস্বার্থে এই ধরনের সড়ক উন্নয়ন সাধারণ মানুষের জীবনমান সহজ করে এবং অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি করে।
স্থানীয়রা আশা করছেন, এই সড়ক উন্নয়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থার স্থায়ী সমাধান হবে এবং উন্নয়ন কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।