1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার মাদক উদ্ধার

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৮ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক দুটি অভিযানে মালিকবিহীন অবস্থায় মোট ১০,৪৬৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার মোট বাজারমূল্য প্রায় ২১ লক্ষ ৪২ হাজার ৮০০ টাকা।
১৪ বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ভোর ৩টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ দল আলতাদিঘীর পূর্ব পাড় এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মালামাল ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। সেখান থেকে ১০,৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ২০ লক্ষ ৮০ হাজার টাকা।
এর আগে গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সালাউদ্দিনের নেতৃত্বে শেখাহাটি গ্রামের একটি ইটের ভাটার সামনে অভিযান চালিয়ে ৬৪ পিস ট্যাপেন্টাডল ও একটি মোটরসাইকেল আটক করা হয়। ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানান, বর্তমানে ব্যাটালিয়নের আওতাধীন দুটি জেলার ৯টি আসনে মোট ৩৮ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করছেন। এই ব্যস্ততার মধ্যেও সীমান্তের মূল দায়িত্ব হিসেবে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে।
উদ্ধারকৃত মাদক ধামইরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।