1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

তিতাসে হলি কেয়ার প্রি- ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্টিত

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০১ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের লক্ষে হলি কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে “বার্ষিক ক্রীড়া,  সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত । শনিবার (৭ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুল পরিচালনা কমিটির সদস্য,  বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দ্বীন ইসলাম রাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ, পরিবেশ আন্দোলনের অগ্রনায়ক ও প্রধানমন্ত্রী পদকপ্রাপ্ত অধ্যাপক মতিন সৈকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালি ব্যাংকের সাবেক কর্মকর্তা শাহ আলম আজাদ,  বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার  মনির হোসেন মাষ্টার ও  গৌরীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আমির হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে সহায়তা করে।
আরও উপস্থিত ছিলেন,  সাবেক শিক্ষক আব্দুস সামাদ, মঙ্গলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন সরকার,  মাওলানা কাজী আব্দুছ ছামাদ, মোহাম্মদ আবুল কাসেম, মোহাম্মদ অহিদুজ্জামান সোকন, মোহাম্মদ মহসিন মিয়া, মোহাম্মদ জানে আলম,  শওকত হোসেন টুলু, মহিদুল হক, শেখ মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ জমির আলী, ডাক্তার বশির উদ্দিন,  মোহাম্মদ ইব্রাহিম খলিল,  মোহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ দেলোয়ার হোসেন,  মোহাম্মদ মহিউদ্দিন,  আবু ইউসুফ,  শফিকুল ইসলাম স্বপন, তাসলিমা আক্তার ও সালেহা আক্তার প্রমূখ।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন,  প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, সহকারি শিক্ষক  আবুল কাশেম,  দিপা আক্তার, গীতা রানী, হালিমা আক্তার, সুরাইয়া আক্তার, মোর্শেদা আক্তার, হেপী আক্তার ও সীমা আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ।
খেলাধূলার বিভিন্ন প্রতিযোগিতা, দেশাত্মবোধক সংগীত,  আবৃত্তি, নাটক ও চেয়ার খেলাসহ নানাহ প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়। অভিভাবকদের মধ্যেও চেয়ারখেলা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।