
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
ভেড়ামারা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাঠেরপুলস্থ শামিমা হোমিও হলে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার শনিবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৯:৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করেন, অভিযান পরিচালনা কালে উক্ত হোমিও প্যাথিক শামিমা হোমিও হল’র মালিক শ্যামলী পারভীন (৪৫), পিতা- মৃত আনছার আলী, সাং-সাতবাড়ীয়া, ভেড়ামারা কুষ্টিয়াকে তাৎক্ষণিক আটক করা হয়। উক্ত প্রতিষ্ঠানে ৩৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। শ্যামলী পারভীন (৪৫), অসুস্থতার কারণে
পরবর্তীতে জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়। এবং জব্দকৃত ৩৬০টি মদের বোতল মোড়ক উন্মোচিত অবস্থায় ধ্বংস করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, এই শ্যামলী পারভীন হোমিও প্যাথিক ঔষধের আড়ালে ছোট ছোট বোতলে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ বোতলজাত করে বিক্রি করতেন,
অর্থাৎ ঔষধের বোতলের লেবেল ঠিক রেখে মদ বিক্রি করতেন, কার্যত: প্রতিটি বোতলের খোলা বা বোতলের মোড়ক উন্মোচিত ছিল। এ অভিযান পরিচালনা কালে উক্ত শ্যামলী পারভীন তার অপরাধ স্বীকার করেন।
স্থানীয়দের অভিযোগ, এই শ্যামলী পারভীন যাহা করেছেন সেটা যুব সমাজের জন্য ক্ষতিকর। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।