1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

বান্দরবানের, আলীকদমে, সেনা জোনের উদ্যোগে দুর্গম বলাই পাড়ার মাংগ্রুম পাড়ায় ,শীতবস্ত্র ,বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৫ ০০ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি
পার্বত্য জেলা বান্দরবানের,পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি, ও টেকসই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আলীকদম সেনা জোনের উদ্যোগে বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত সাধারণ জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুর্গম মাংগ্রুম পাড়ায় শীতার্ত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি-এর দিকনির্দেশনায় বলাইপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ছয়টি পাড়ার মোট ১০০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১২০০ থেকে ১৫০০ ঘটিকা পর্যন্ত কুরুকপাতা ইউনিয়নের মাংগ্রুম পাড়ায় এ মানবিক কার্যক্রম শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে আন্তরিক কৃতজ্ঞতা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানায়।
অনুষ্ঠানে আলীকদম জোন কমান্ডারের পক্ষ থেকে এলাকায় সার্বিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা এবং টেকসই উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। একই সঙ্গে দুষ্কৃতকারী ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করে। পাশাপাশি এলাকার শান্তি রক্ষায় প্রয়োজনীয় তথ্য বিনিময়ে সক্রিয় ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।