নওগাঁর বদলগাছী থানা এলাকার ঝারঘড়িয়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৫।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল বুধবার সকালে নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানে বের হয়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, বদলগাছী থানাধীন ঝারঘড়িয়া গ্রামের জনৈক মোঃ সম্পদ সরদারের (৫০) মুদি দোকানের পূর্ব পাশের গলিতে সন্দেহজনক কিছু বস্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে সরঞ্জামগুলো উদ্ধার করে। ৬টি ককটেল (কাগজের কার্টুনে মোড়ানো) ৪টি পেট্রোল বোমা ৪০০ গ্রাম বোমা তৈরির কেমিক্যাল।
উদ্ধারকৃত এসব বিস্ফোরক দ্রব্য জননিরাপত্তার স্বার্থে বোম ডিসপোজাল টিমের সহায়তায় স্থানীয় একটি ফাঁকা মাঠে সাক্ষীদের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। এই ঘটনায় বদলগাছী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।