
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
সোমবার ১৬ ফেব্রুয়ারি বেলা ১১ টার সময় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আধুনিক ও উন্নত গ্রাহক সেবার অঙ্গীকার নিয়ে মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ভেড়ামারা শাখার (স্থানান্তরিত) শুভ উদ্বোধন করা হয়।
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ২০১৩ সালের ২০ মার্চ প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে কার্যক্রম শুরু করা ৯টি ব্যাংকের একটি মিডল্যান্ড ব্যাংক। বাংলাদেশ ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক লিমিটেডকে এই শর্তে অনুমোদন দেয় যে ব্যাংকটিকে পরে শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে হবে।
মোঃ আহসান-উজ জামান ২০১৪ সালের জুলাই মাসে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি
মিডল্যান্ড ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক
মোঃ আহসান-উজ জামান, মিডল্যান্ড ব্যাংক হেড অফ রিটেল ডিস্ট্রিবিউশনস ডিভিশন এন্ড চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার রাশেদ আকতার, মিডল্যান্ড ব্যাংক ভেড়ামারা শাখা প্রধান সাইফুল রহমান, এরিয়া হেড আহসান হাবীব, ডাঃ আবুল আল মহিদ, ডাঃ শিহাবুল আলম মিন্টু, ডাকবাংলা সুপার মার্কেট ও বাবর আলীর সুপার মার্কেটের সভাপতি সাজেদুর ইসলাম, অনুষ্ঠান পরিচালনা করেন রাশেদুল আনোয়ার, জনসংযোগ কর্মকর্তা মিডল্যান্ড ব্যাংক হেড অফিস। দোয়া পরিচালনা করেন হাফেজ কাউছার।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকে আমরা কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় আছি। এই ভেড়ামারায় কিন্তু আমরা ৬ বছর আগে শাখা উদ্বোধন করি। সেই শাখাটা আজকে নতুন জায়গায় বৃহৎ পরিসরে আমরা উদ্বোধন করলাম। ভেড়ামারা অত্যন্ত প্রসিদ্ধ ব্যবসায়িক এলাকা। এখানে যাতে আমরা যারা গ্রাহকরা আছে তাদের আরো বড় পরিসরে সুন্দর পরিবেশে সেবা দিতে পারি সেই কারণে এখানে আমরা বড় পরিসরে শাখা করেছি। আমরা কিন্তু আমাদের সারা দেশে বর্তমানে ২ হাজার ৪৩ টি ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে। যার মধ্যে শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আছে। আমি আশা করব যে আমাদের যে সেবা আছে সেই সেবাটা গ্রহণ করবেন এবং আমরা কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমে সেবা দিয়ে থাকে।