হোমনায় মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ মোবাইল কোর্ট অভিযানে দুই বিক্রেতাকে জরিমানা
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
৫৭
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে পণ্যের ক্রয়মূল্য যাচাই,মজুতদারি রোধ এবং খুচরা বাজার তদারকি করা হয়। ১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে হোমনা পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের ।এ সময় পুলিশ সদস্যরা সঙ্গে ছিলেন।
অভিযান চলাকালীন দেখা যায়, কিছু দোকানে সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শিত ছিল না এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছিল। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে দুইজন বিক্রেতাকে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের বলেন, জনস্বার্থে এবং বাজার দর নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।