1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঝিনাইদহ-৪ আসনে নতুন সংসদ সদস্য মাওলানা আবু তালিবের সরকারি দপ্তর পরিদর্শন

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৫ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-৪ আসনের এমপির দপ্তর পরিদর্শন। রবিবার সকাল ১১টায় ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ে যান। সংশ্লিষ্ট দপ্তরগুলোর চলমান কার্যক্রম, সেবার মান এবং উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
এ সময় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তিনি জনগণের সেবা নিশ্চিত করতে দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।দপ্তরগুলোর সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানো এবং সরকারি সুবিধা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন ।
পরিদর্শন শেষে মাওলানা আবু তালিব বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। নিয়মিত তদারকির মাধ্যমে সেবার মান আরও উন্নত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।