1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

নওগাঁয় ৫৫ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৬ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট থানা এলাকা থেকে ৫৫ গ্রাম হেরোইনসহ মো. ফরমান মণ্ডল (৫৪) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ধামইরহাটের জাহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব জানায়, র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি গোয়েন্দা দল গত কয়েকদিন ধরে মাদক ব্যবসায়ী ফরমানের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জাহানপুর এলাকায় ফরমান মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বিকেল ৪টার দিকে র‍্যাবের আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
ঘটনাস্থল থেকে ফরমানকে আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে তাকে তল্লাশি করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫৫ গ্রাম অবৈধ হেরোইন (যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা) ও
০১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩,০৬০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মো. ফরমান মণ্ডল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বড় নারায়ণপুর গ্রামের মৃত আজিবর মণ্ডলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল।
র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁর ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।