1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ধামইরহাটে পরিচ্ছন্নতা ও সেবার অঙ্গীকারে নবনির্বাচিত এমপির পথচলা শুরু

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৪ ০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে কার্যক্রম শুরু করেছেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের জামায়াত মনোনীত এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক।
২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন নবনির্বাচিত এমপি। এছাড়াও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতালের চিকিৎসা ও নার্সদের সাথে মত বিনিময় করেন এবং অন্তঃ বিভাগে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
সংসদ সদস্য মোঃ এনামুল হক বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে সমস্যাগুলো রয়েছে, তা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। হাসপাতালের বাহ্যিক পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত সবাইকে আন্তরিকতা ও মানবিকতার সাথে আগত রোগীদের সেবা দিতে হবে, কোন দলের নেতা হুমকি-ধামকি দিলে সরাসরি আমাকে জানাবেন।
পরিচ্ছন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আশীষ কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা মো. রেজুয়ান, পৌর শাখার আমির ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহম্মেদ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবু সালেহ মুসাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
কর্মসূচি শেষে হাসপাতাল চত্বরে আমের চারা রোপন করেন এমপি এনামুল হক। পরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।