1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

হোমনায় নবীজি কে নিয়ে কটুক্তি করায় গ্রেফতার,একদিন পর মাজার ও বসতবাড়িতে অগ্নিসংযোগ 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ ০০ বার পড়া হয়েছে
মো:হানিফ মিয়া
কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নবীজি কে নিয়ে কটুক্তির অভিযোগে এক ব্যক্তিকে আটকের পর আদালতে প্রেরণ করেন পুলিশ। এঘটনায় নবীজি কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ও আটককৃত ব্যক্তির কঠিন শাস্তির দাবিতে মানবন্ধনের পর স্থানীয় এলাকাবাসী আটককৃত ব্যক্তির দাদা কফিল উদ্দিনের নামে স্থাপিত মাজার ও তার বসত বাড়িতে অগ্নিসংযোগ করে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার আসাদপুর গ্রামে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম মোতায়েন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা ও থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
খোঁজ নিয়ে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে “বেমজা মহসিন নামের” একটি আইডি থেকে নবীকে নিয়ে কটুক্তি করে মন্তব্য করে বিষয়টি স্থানীয় এলাকাবাসীর দৃষ্টিগোচর হলে প্রতিবাদ শুরু হয় উপজেলা জুড়ে এবং আইডিটির ব্যবহারকারী ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানানো হয়।
পরে অভিযোগের পেক্ষিতে আইডিটির ব্যবহারকারী হিসেবে মহসিনকে অভিযুক্ত করা হলে হোমনা থানা পুলিশ (১৭সেপ্টেম্বর) বুধবার তাকে আটক করে আদালতে প্রেরণ করেন। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকাবাসী আটককৃত ব্যক্তির কঠিন শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন শেষে উত্তেজিত হয়ে আসাদপুর গ্রামে তার দাদা কফিল উদ্দিনের নামে স্থাপিত মাজার ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।