1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

বুড়িচংয়ে র‌্যাবের অভিযানে ৫৩ কেজি গাজাসহ আটক-১

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৮০ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব -১১, সিপিসি-২এর সদস্যরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে জেলার বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক করে।গ্রেফতারকৃত আসামি মো: মাসুম (২২) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার পৈইয়াবাড়ি গ্রামের জাকির হোসেনের ছেলে।
র‌্যাব সুত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র‌্যাব-১১ এর একটি দল কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ মাসুম নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
এসময় তার হেফাজত থেকে ৫৩ কেজি গাঁজা এবং মাদক পরিবহণে ব্যবহৃত একটি মিনি পিকআপ উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে র‌্যাব।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।