হোমনায় অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
রবিবার, ১ মার্চ, ২০২৬
৭২
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ রবিবার উপজেলার আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর ও কৃপারামপুর গ্রামে পৃথক অভিযানে এ দণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের।আদালত সূত্রে জানা যায়, খোদেদাউদপুর গ্রামের মো. আব্দুর রশিদ প্রশাসনের অনুমতি ছাড়াই কৃষিজমির মাটি কাটছিলেন।
এ অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৭(ক) ধারা অনুযায়ী তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে কৃপারামপুর গ্রামে বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষিজমি থেকে অনুমতি ছাড়া মাটি উত্তোলনের দায়ে রুহুল আমিন নামে আরেক ব্যক্তিকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের বলেন,অনিবার্য কারণে ব্যক্তিগত প্রয়োজনে মাটি কাটতে হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। আইন অমান্যকরায় তাদের এ জরিমানা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।অভিযানে উপ সহকারী কৃষিকর্মকর্তা রাকিবুল হাসান ডালিম ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।