1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১৮ কেজি গাজাসহ আটক-১ 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬১ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা এলাকায়  চেক পোস্ট স্থাপন করে ঢাকাগামী প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহণ কাজে ব্যাবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। ‎সোমবার (২ মার্চ) ভোর আনুমানিক ৫টার দিকে দাউদকান্দি উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামি মো. জামির হোসেন জনি জেলার মুরাদনগর উপজেলার তোল্লাবাখন নগর মৃত মজিবুর রহমানের ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, সোমবার আনুমানিক ৫টার দিকে দাউদকান্দি উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা এলাকায়  চেকপোস্ট স্থাপন করে মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) কমলকৃষ্ণ সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকাগামী একটি সন্দেহভাজন প্রাইভেটকার ঢাকা মেট্রো -গ-১৪- ৭৭৭২ তল্লাশি চালিয়ে প্রাইভেটকারের ভিতরে থাকা কয়েকটা পোটলায় মোড়ানো ১৮ কেজি গাজা উদ্ধার করে মোঃ জামির হোসেন জনি কে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম জানান, ডিউটিরত অবস্থায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা এলাকা থেকে ঢাকাগামী একটি সাদা রঙের  প্রাইভেটকারকে সন্দেহ হলে আমার থানার পুলিশ নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে প্রাইভেটকারে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন প্রাইভেটকারটি তল্লাশি করে প্রাইভেটকারের ভিতরে থাকা ১৮ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।