1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার আয়োজিত

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬৮ ০০ বার পড়া হয়েছে

 

 

রাজশাহী ব্যুরো
সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য “শীর্ষক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে, মঙ্গলবার (৩মার্চ-২০২৬) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে সরকারি যাকাত প্রদানের ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট, জনতার মেয়র খ্যাত, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এসময়ে উক্ত সেমিনার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন মসজিদের, খতিব, ইমাম- মুয়াজ্জিনগণ সহ মুসলমানদের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মুসলিম সমাজের যে সমস্ত সম্পদশালী ব্যক্তিগণ রয়েছেন তাদের বাধ্যতামূলক যাকাত প্রদানে উদ্বুদ্ধ করা হয় । যাকাত না দিলে পরকালে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে অংশগ্রহণকারী আলোচকগণ আরও বলেন, যাকাত হচ্ছে অসহায়, গরীব, দুস্থ মানুষদের অধিকার। কিন্তু সামর্থ্যবান ব্যক্তিবর্গ ১০০℅ যাকাত দিতে অনেকেই কৃপণ্যতা করেন। অনেকে পবিত্র ঈদের সময় স্বল্পমূল্যের নিম্নমানের পোষাক বা কাপড় কিনে প্রদান করেন। এটা খুবই দুঃখজনক। কিন্তু সবাই যদি জেলা প্রশাসক কার্যালয়ে যাকাতের টাকা জমা দিয়ে গরীব অসহায়, দুস্থ ব্যক্তিদের খুশি করতে মুখে হাসি ফোটাতে সঠিক ভাবে যাকাত প্রদান করা উচিত। গরীর, অসহায়, দুস্থদের একেক জনকে, স্বাবলম্বী করতে, রিক্সা, মুদি দোকান করে দিতেন, তাহলে তারা উপকৃত হতেন ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।