
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর ডাকেরবাড়ী এলাকায় অবৈধভাবে ডিজেল ও পেট্রল মজুতের অভিযোগ পাওয়া যায়। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সরেজমিনে সেখানে পরিদর্শন করেন ডা. গাজী আশিক বাহার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সেখানে তেমন কোন ধরনের অবৈধ কার্যক্রম পরিলক্ষিত হয় নাই বিধায় মেসার্স শাহীন ট্রেডার্স এন্ড ফিলিং স্টেশন এর সকল ধরনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয় এবং তা সঠিক তথ্য পাওয়া যায়।
কৃত্রিমভাবে কেউ যদি, ডিজেল ও পেট্রল মজুত করে এবং তথ্য পাওয়া যায়, তাহলে তাহার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হইবলে বলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিকগণকে অবহিত করেন।