1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

দাউদকান্দিতে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২১৩ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
দাউদকান্দি উপজেলার চন্দ্রশেখরদী গ্রামে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন একটি স্থাপনায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিটেশ্বর ইউনিয়নের চন্দ্রশেখরদী গ্রামের হাজী আলী আহমেদের বাড়িতে তার ছেলে এ কে এম জুলফিকার আলী একটি স্থাপনা নির্মাণকাজ চালিয়ে আসছিলেন।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) ভোর ৬টায় উপজেলার চন্দ্রশেখরদী গ্রামের হাজী আলী আহমেদের বাড়িতে স্থানীয় ও বহিরাগত সহ একদল সন্ত্রাসী শহীদ, আকবর, শাহাদাত ও বাদলের নেতৃত্বে বাড়িতে গিয়ে জুলফিকার আলী ও তার স্ত্রী ডাক্তার তাহমিনা জাহাঙ্গীরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা বাড়িতে হামলা চালায় বলে অভিযোগে জানা গেছে। এ সময় তাদের আত্মীয়-স্বজনের কয়েকটি কক্ষে ভাঙচুর ও লুটপাট চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। পাশাপাশি নির্মাণকাজে ব্যবহৃত রড, সিমেন্ট ও ইটও নিয়ে যায় এবং নির্মাণাধীন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়।
ভুক্তভোগী এ কে এম জুলফিকার আলী জানান, ঘটনার পর বুধবার সকালে দাউদকান্দি মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাত ৩০/৪০ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, “ভুক্তভোগীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।