1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৭৩ ০০ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

 

 

গাজীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বকর ছিদ্দিককে নিয়ে অপপ্রচার ও সম্মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জানা যায়, গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকার বাসিন্দা মো. সাদ্দাম হোসেন (৩২) গত ৫ মার্চ ২০২৬ তারিখে জয়দেবপুর থানায় এ সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর–২৫০।

 

জিডিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বকর ছিদ্দিককে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। ওই পোস্টে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগকারী মো. সাদ্দাম হোসেন তার জিডিতে উল্লেখ করেন, “আলহাজ্ব আবু বকর ছিদ্দিক একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে গাজীপুরের রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, “বিষয়টি জানার পর আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে অপপ্রচার বন্ধ করার চেষ্টা করেছি। কিন্তু তারা তা বন্ধ না করায় এবং বিষয়টির কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে আইনগত সহায়তা চাইতে থানায় সাধারণ ডায়েরি করেছি।

এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রবণতা দিন দিন বাড়ছে, যা রাজনীতির সুস্থ পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
এ বিষয়ে জয়দেবপুর থানার দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, “অভিযোগটি আমরা সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা থাকা জরুরি। অন্যথায় মিথ্যা তথ্য ও অপপ্রচার সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং ব্যক্তির সম্মানহানির কারণ হতে পারে।
এ ঘটনায় আলহাজ্ব আবু বকর ছিদ্দিকের সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা বলেন, “কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে একজন জনপ্রিয় নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালালে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।