1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে ভুয়া চিকিৎসক আটক  তিন মাসের কারাদণ্ড

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১০১ ০০ বার পড়া হয়েছে

 

রাজশাহী ব্যুরো

 

সিরাজগঞ্জ সদরে নাজমুল ইসলাম (মিঠু) নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার বাগবাটি ইউনিয়নের হরিনা পিপুলবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান। তিনি জানান, নাজমুল ইসলাম (মিঠু) বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ ব্যতীত ডাক্তার পরিচয় ব্যবস্থাপত্র লেখেন। এতে সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য ও জীবনহানির আশঙ্কা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ ধারা অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, নাজমুল ইসলাম (মিঠু) দীর্ঘদিন ধরে ‘মিঠু ডাক্তার’ নামেই এলাকায় পরিচিত। তিনি ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন। প্রতিদিন তিনি প্রায় ৮০ থেকে ৯০ জন রোগী দেখতেন। যার রোগী প্রতি ফি ছিল ২৫০ টাকা। তার নিজস্ব ফার্মেসি থেকে ব্যবস্থাপত্রে লেখা ওষুধ রোগীদের কিনতে বাধ্য করতেন। শুধু তাই নয়, দুটি কক্ষে রোগীদের জন্য বেড স্থাপন করে অতিরিক্ত টাকা আদায় করতেন। তার ভুল চিকিৎসায় অনেকেই শারীরিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।