1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

নওগাঁর সীমান্তে বিএসএফের পুশইনকৃত ১৬ বাংলাদেশীকে উদ্ধার করলো বিজিবি

মোঃ রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৪ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রুহেল আহম্মেদ

 

 

 

নওগাঁর পত্নীতলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইনকৃত ১৬ জন বাংলাদেশী নাগরিককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এস সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়।

বিজিবির নিয়মিত টহল দল বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। পরে সীমান্তবর্তী ঘুরকী গ্রামের পাকা রাস্তা সংলগ্ন একটি চায়ের দোকানের পাশ থেকে ১৬ জনকেই আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন ৮ জন পুরুষ, ৭ জন নারী এবং একটি শিশু।

আটককৃতরা হলেন- নাটোর জেলার মো. মোতালেব শেখ (৪৫), মো. শফিকুল ইসলাম (৩৫), মো. মজনু বিশ্বাস (৪৮), মো. নয়ন খাঁ (২৫), মো. মুকুল শেখ (২৫), মো. মৃধুল শেখ (২০), মো. সামির (১১), মোছা. বিনা খাতুন (২৯), মোছা. মিম (০৮), মোছা. মরিয়ম খাতুন (১০), মোছা. রোজিনা খাতুন (১৮), মোছা. মিরা খাতুন (৮ মাস), মোছা. এলিনা খাতুন (২৮), মোছা. জান্নাতুল সরকার (১০), মোছা. জোছনা বেগম (৫০) এবং পাবনা জেলার মো. মিরাজ শেখ (১৮)।

ঘটনার পর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক সরাসরি মোবাইল ফোনে বিএসএফ কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করে এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানান।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা বেশ কয়েক বছর আগে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। পরে পত্নীতলা থানা পুলিশ স্থানীয় জনপ্রতিনিধি ও তাদের আত্মীয়-স্বজনদের সহযোগিতায় জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন যাচাই করে তাদের বাংলাদেশী নাগরিকত্ব নিশ্চিত করে।

পরবর্তীতে আটককৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।