1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জ  রায়গঞ্জে ব্রহ্মগাছা  ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১১৮ ০০ বার পড়া হয়েছে
রাজশাহী ব্যুরো
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার  ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদে ভিজিএফ  চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে সরকারের পক্ষ থেকে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু   ব্রহ্মগাছা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চাল বিতরণের সময় তালিকাভুক্ত অনেক উপকারভোগী চাল পাননি বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের দাবি, ইউনিয়ন পরিষদে গিয়ে অনেকেই জানতে পারেন তাদের জন্য বরাদ্দকৃত চাল ইতোমধ্যে শেষ হয়ে গেছে। অথচ পরে দেখা যায়, কিছু প্রভাবশালী ব্যক্তির সুপারিশে অযোগ্য ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করে তাদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক  বলেন,
“সরকার গরিব মানুষের জন্য চাল দেয়, কিন্তু আমরা গিয়ে চাল পাই না। পরে শুনি অন্য অনেকেই চাল নিয়ে গেছে।”
আরেক বাসিন্দা রহিমা খাতুন বলেন,
“আমরা সত্যিই গরিব। আমাদের নাম তালিকায় ছিল, কিন্তু চাল পাইনি। এটা আমাদের জন্য খুব কষ্টের।”
এলাকার সচেতন মহল বলছেন, ভিজিএফ চাল বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তারা অভিযোগ করেন, সঠিক তদারকি না থাকায় অনেক সময় প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তবে অভিযোগের বিষয়ে জানতে   ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুর রাজ্জাক   সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিক দের বলেন এখন আপনাদের সাথে কথা বলার আমার সময় নেই। ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ চত্বরে সরজমিনে ঘুরে দেখা গেছে বিভিন্ন ব্যাপারীরা সরকারি বরাদ্দকৃত গরিব দুঃখীর  ভিজিএফ চাউল ব্ল্যাক-এর মাধ্যমে কম দামে কিনে নিচ্ছে।
রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আবদুল খালেক পাটোয়ারী কে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, উক্ত বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের আশা, বিষয়টি তদন্ত করে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে ভিজিএফ চাল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।