1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১০৩ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা, পৌর ও এর অঙ্গ-সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে সোমবার ১৬ মার্চ ২০২৬ সালের পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এই বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে ভেড়ামারা উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী এবং শ্রমজীবী সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দোয়া ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাজাহান আলী এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল। ইফতারের আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশের সঠিক ও ন্যায়ভিত্তিক পরিচালনা, সফলতা এবং জনগণের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের (যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ) বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।