1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সরকারি অফিসে প্রকাশ্যে অফিস চলাকালীন নিজ কক্ষে করেন ধূমপান

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৯৭ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রাকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহায়ক পিন্টুর বিরুদ্ধে অফিস কক্ষে সেবা গ্রহীতাদের বসিয়ে তাদের সম্মুখে ধুমপান করার অভিযোগ উঠেছে। এইনিয়ে সেবা গ্রহীতাদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। এমন একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে।
স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন,সেবা গ্রহীতাদের বসিয়ে রেখে দায়িত্বরত অবস্থায় অফিস কক্ষের মধ্যে তিনি নিয়মিত ধূমপান করেন। বিব্রতকর অবস্থায় পড়েন অফিসে আসা লোকজন। দায়িত্বশীল অফিসের কর্মচারি হয়ে এমন কাজে প্রতিনিয়ত লিপ্ত থাকায় তার বিরুদ্ধে শাস্তির দাবি করেন সেবাগ্রহীতারা । এছাড়াও বিভিন্ন সময় তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে ।
এদিকে ধূমপান ও তামাতজাত দ্রব্য ব্যাবহার আইন ২০০৫ এবং ২০১৩ সালের সংশোধনী আনুযায়ী অফিস আদালত ও জনবহুল স্থানে ধূমপান দণ্ডনীয় অপরাধ। এতে জরিমানা ও শাস্তির বিধান থাকলেও ওই কর্মচারি নির্দ্বিধায় অফিস কক্ষে ধূমপান চালিয়ে যাওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
কালীগঞ্জ উপজেলা প্রাকল্প বাস্তবায়ন অফিসের আফিস সহায়ক পিন্টু অফিসের ভিতরে ধুমপান করার জন্য ভূল স্বীকার করে বলেন, আর কখনো অফিসের মধ্যে এমন কাজ করবো না।
কালীগঞ্জ উপজেলা প্রাকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। ভবিষ্যতে অফিসের মধ্যে এমন কিছু করতে দেখলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।