
সত্য প্রকাশ ডেস্ক
মহান স্বাধীনতা দিবস (২৬শে মার্চ) কে কেন্দ্র করে নাশক কতার পরিকল্পনা করার অভিযোগে মাগুরা সদর উপজেলার গোপাল গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নাসিরুল ইসলাম মিলন কে গ্রেফতার করা হয়েছে। মাগুরা সদর উপজেলার গোপাল গ্রাম ইউনিয়নের পথের হাট বাজার থেকে আজ (২১ মার্চ) শনিবার আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ঐ ইউপি চেয়ারম্যান সদর উপজেলা যুবলীগের সদস্য এবং গোপালগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন বলে জানা যায়।
গোপালগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম জানান, নাসিরুল ইসলাম মিলন চেয়ারম্যানের নেতৃত্বে গোয়ালবাথান ওয়ার্ল্ড আওয়ামী লীগের সভাপতি রেজা মেম্বার, গোপালগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দাউদ, ইউনিয়ন মৎস্যজীবী লীগে সভাপতি হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা হাসান ও ন মধু সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ইউনিয়ন পর্যায়ের ১০-১৫ জন নেতাকর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনার গোপন মিটিং শেষে পথেরহাট বাজার থেকে শত্রুজিতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাসিরুল ইসলাম মিলনকে গ্রেফতার করেছে।
মাগুরা জেলা পুলিশ সূত্র থেকে জানা যায়, উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের পত্রের হাট বাজারের পাশের একটা গোপন জায়গায় চেয়ারম্যান নাসিরুল ইসলাম মিলনসহ আওয়ামী, সেচছাসেবক লীগ, যুবলীগ, মংসজীবী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আসন্ন স্বাধীনতা দিবসে মিসিল, মিটিং, সভা মাবেশ করে নাশতার পরিকল্পনা করছিলেন এমন অভিযোগের ভিত্তিতে শত্রু জিতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শুভঙ্কর রায়ের নেতৃত্বে পুলিশের একটি টিম সন্ধ্যা সাতটার দিকে তাকে আটক করা হয়েছে। এ সংক্রান্তে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।