1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে পেট্রোল বিক্রি করার অপরাধে অর্থদণ্ড

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৩৫ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া পান বাজার এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে পেট্রোল বিক্রি করার অপরাধে “তারিক ষ্টোর” কে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এবং গোলাপনর সেন্টার মোড়ে হাবিব ষ্টোরকে অবৈধভাবে ৩০০ টাকা দরে পেট্রোল বিক্রয়ের দায়ে তার ঘরে মজুতকরণ ১০ বোতল পের্ট্রোল সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জনতার মধ্যে ১২০ টাকা দরে বিক্রয় করে দেন।

এই অভিযানটি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইনের আওতায় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ডা: গাজী আশিক বাহার মোবাইল কোর্ট পরিচালনা করেন।

ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা: গাজী আশিক বাহার বলেন, ঘটনাটি সাম্প্রতিক বাজার তদারকি অভিযানের অংশ।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি (প্রতি লিটার ২৮০ টাকা) দরে পেট্রোল বিক্রি করা। বর্তমানে বাংলাদেশে প্রতি লিটার পেট্রোলের নির্ধারিত দাম ১১৮–১২০ টাকার আশেপাশে।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির অভিযোগে আরও বেশ কিছু প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। ভোক্তা হিসেবে কোনো দোকানে বাড়তি দাম দাবি করলে আপনি সরাসরি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১-এ অভিযোগ জানাতে পারেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।