1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ আসামি গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৬৮ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

ঢাকার আশুলিয়া জামগড়া এলাকায় গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী মোসাদ্দেক খান (২৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। সোমবার (২৩ মার্চ) রাত এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের সিনসিন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত সে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া দরগারপাড় এলাকার মৃত রবিউল খানের ছেলে মোসাদ্দেক খান (২৫) । র‌্যাব সুত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি রাত ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার রাজ্জাক মিয়ার ভাড়া বাসায় ভিকটিম সোনিয়া আক্তারের (ছদ্মনাম) কক্ষের সামনে গিয়ে নিজেকে বাড়ির ম্যানেজার পরিচয় দিয়ে দরজায় নক করেন মোসাদ্দেক।

এ সময় তার সাথে আরও ছয়জন অবস্থান করেন সোনিয়া আক্তারের (ছদ্মনাম) স্বামী সরল বিশ্বাসে রুমের দরজা খুলে দিলে মোসাদ্দেক ও অন্য ছয়জন তাদের রুমে প্রবেশ করেন এবং সোনিয়া ও তার স্বামীকে ভুয়া স্বামী-স্ত্রী বলে অবহিত করে তাদের কাবিননামা দেখতে চান। তখন সোনিয়া তাদের বিয়ের কাবিননামা তার মায়ের কাছে রয়েছে বললেও আসামীরা তাদের কথার কর্ণপাত না করে স্বামীকে জোরপূর্বক ঘরের এককোণে আটকে রেখে ভিকটিমের হাত মুখ চেপে ধরে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন।

একপর্যায়ে এ বিষয়ে কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে ভোররাত ৪টার দিকে আসামীরা কৌশলে পালিয়ে যান। র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বলেন, গ্রেপ্তার মোসাদ্দেক উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। ভিকটিম সদ্য বিবাহিত সে তার বাবা মায়ের সাথে উক্ত ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। বিবাহের পর হতে তার স্বামী মাঝে মাঝেই তাদের ভাড়া বাসায় আসা যাওয়া করতো। গ্রেপ্তার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরসহ তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। র‌্যাব-৪ এর জোরালো অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।