1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় জুয়া খেলার আসর থেকে ১৩ জন গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৫৬ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস জব্দ করা হয়।
বুধবার (২৫ মার্চ ২০২৬) বিকেল ৩টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার একটি চৌকস দল উপজেলার মধ্যবাজার ট্রাক চালক সমবায় সমিতির অফিসে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে জুয়া খেলারত অবস্থায় ১৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মজিবর মন্ডল (৩২), শ্রী সনাতন বিশ্বাস (৩৫), মোঃ মিজানুর রহমান ওরফে শাহিন (৪৭), মোঃ বিশু (৪৫), মোঃ নজরুল ইসলাম (৩৫), মোঃ সোহাগ হোসেন (৩৯), আঃ মিঠুন মন্ডল (৩৩), মোঃ বাবু হোসেন (৩৫), মোঃ আকমল হোসেন (৪৭), মোঃ মহির উদ্দিন (৪৭), মোঃ রফিকুল ইসলাম (৫৪), মোঃ নুরুল ইসলাম (৪৮) এবং মোঃ এনামুল শেখ (৪৬)। তাদের সকলের বাড়ি কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায়।
অভিযান শেষে গ্রেফতারকৃতদের কাছ থেকে সর্বমোট ২৯ হাজার টাকা, ৫২ কার্ডের ২ সেট তাস এবং একটি কালো-ছাই রঙের রেক্সিন কাপড় উদ্ধার করা হয়, যা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

 

এ ঘটনায় ভেড়ামারা থানায় নিয়মিত মামলা (নং-২৪, তারিখ: ২৫/০৩/২০২৬) দায়ের করা হয়েছে। মামলাটি ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।