1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভারে অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

সাভারের ভাকুর্তা ইউনিয়ন থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ভাকুর্তার দুদু মার্কেট এলাকার একটি বাউন্ডারির ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, সকালে স্থানীয়রা বাউন্ডারির ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “লাশটির হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক আলামত দেখে অনুমান করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। তবে হত্যার কারণ ও কারা এর সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে স্থানীয়রা জানায়, সকালে মার্কেটের পাশে লাশ পড়ে থাকতে দেখে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর ভিড় জমে যায়।
নিহতের পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।