1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

গাজীপুরের বাসনে অভিযান, মাদক ও ছিনতাই চক্রের ১০ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১০৯ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র মামলার এজাহারভুক্তসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, অভিযানে ৪০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক মামলার এজাহারনামীয় আসামিকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আশিক (২৮) ও মোঃ আরিফুল ইসলাম বাবু (৩৩)।

 

এছাড়া দেশীয় অস্ত্র মামলার তদন্তে সন্দেহভাজন পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— সুনজুরুল ইসলাম সিনহাজ ওরফে শিহাব (২৮), মোঃ রুবেল (৩৫), মোঃ সফিকুল ইসলাম (৩০), কাজী রিয়াজ (২৫) ও মোঃ কাউসার মিয়া (৩০)। অন্যদিকে, ৬ মাসের সি/আর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আরও তিনজন আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোস্তাফিজুর রহমান, মোঃ আনোয়ার হোসেন ও দেওয়ান জয়নাল আবেদীন।

 

বাসন থানার অফিসার ইনচার্জ মোহা. হারুন অর রশিদ জানান, “অপরাধ দমনে আমাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।