1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

গোপালগঞ্জে ছাত্রাবাসে হামলা, হত্যাচেষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৭৫ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

 

 

 

গোপালগঞ্জে সরকারি কলেজের একটি ছাত্রাবাসে এক শিক্ষার্থীর ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, এটি পূর্বপরিকল্পিত হামলা এবং তাকে হত্যার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী লিটন উদ্দীন (২৫) গোপালগঞ্জ সরকারি কলেজের শহীদ মাহাবুব ও শহীদ সন্তোষ ছাত্রাবাসের ৩০৩ নম্বর কক্ষে বসবাস করেন। একই ছাত্রাবাসের শিক্ষার্থী ইয়াছিন শেখ (২৪) ও সোহান শেখ (২৪)সহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে এ হামলার অভিযোগ করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৬ মার্চ দুপুর ১টার দিকে লিটন উদ্দীন তার কক্ষে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে কক্ষে প্রবেশ করে। পরে কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে হামলাকারীরা হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়, এতে তিনি গুরুতর আহত হন। মাটিতে লুটিয়ে পড়ার পরও তাকে লাথি মেরে আহত অবস্থায় ফেলে রেখে যায় এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকিও দেয়।

পরে ছাত্রাবাসের অন্যান্য শিক্ষার্থী ও তার বন্ধুরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় কিছুটা সুস্থ হয়ে লিটন উদ্দীন থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।