হোমনায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাবার অভিযোগে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
২৪৯
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাবার অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তানভির হোসেন আকাশ (৩২)-কে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের শিবপুর গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের।
দণ্ডপ্রাপ্ত তানভির হোসেন আকাশ ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত তানভির প্রায়ই তার বাবা-মা ও শ্বশুর-শাশুড়ির ওপর নির্যাতন চালিয়ে আসছিল। বিষয়টি নিয়ে তার বাবা স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় পুলিশ প্রশাসনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের জানান, মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।